ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : ৪ জনকে কুপিয়ে জখম

মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ১২১ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতিতে বাঁধা দেয়ায় ওই ব্যবসায়ীসহ তাঁর পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করা হয়। শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কবির হোসেন জানান, শুক্রবার ভোরে ১৫/২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র দা, রামদা, সাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা ঘরে থাকা আলমারীর চাবি না দেয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেন কে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে ডাকাতেরা ঘরের আলমারীর তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে। এ সময় কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, ৯৯৯ এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন:


















