ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ফুলবাড়ীতে প্রতিদিনের কাগজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, অসহায়দের মাঝে ইফতার বিতরণ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৫৫ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ১৬০ জন গরিব, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ শেষে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি, দেশের উন্নয়ন এবং গণমাধ্যমের অগ্রগতি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালাল শাওন, সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন সময়-এর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ বদরুজ্জামান বিপ্লব, সহ-সভাপতি ইয়াকুব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব তাঁর বক্তব্যে বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে আসছে। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পত্রিকাটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ একটি মানবিক উদ্যোগ, যা সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। তিনি বলেন, রমজানের এই পবিত্র মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:


















