ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৩২ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া প্রতিনিধি: ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার ৮মার্চ উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃদাঃ) জান্নাতুল ফেরদৌস, দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, সাংবাদিক অরবিন্দ কুমার দাস, সফল নারী উদ্যোক্তা আসমাউল হুসনা দীনা, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ দিবসটি উপজেলা পিএফজি ও ওয়েভ এর আয়োজনে এদিবসটি পালন করা হয়।


















