ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাকিল গ্রেফতার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৫১ বার পঠিত
‎মো: আব্দুল হান্নান
‎শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
‎মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানাধীন মফিজ পাগলার মোড় এলাকা থেকে বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি, একাধিক মামলার আসামি মোঃ শাকিল মাহমুদ (৪২) কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
‎গ্রেফতারকৃত শাকিল মাহমুদ উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিল কেরানীর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ভাঙচুর, চুরি, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়াসহ বিজ্ঞ আদালতে বিচারাধীন ১০টি মামলা রয়েছে।
‎শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, ‘দীর্ঘদিন ধরে শাকিল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করতঃ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাকিল গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫