ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি

নাগরিকভাবনা ডেস্ক:   দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (২৩ আগস্ট) প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করবে।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান।

দায়িত্ব গ্রহণের পর শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিক আগমনের মাধ্যমে রাষ্ট্রপতির নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬