ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৮ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
বড়লেখায় টিলা কাঁটার দায়ে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২৯ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিলা কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বড়লেখা থানার পুলিশ সদস্যদের দল সহযোগিতা করেন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ টিলা কাঁটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আরও পড়ুন:




















