ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
বরগুনা আদালত-প্রাঙ্গণে-সাবেক-এমপি শম্ভু’র -ওপর বিএনপি-নেতাকর্মীদের-ডিম নিক্ষেপ

মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনাঃ-
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১১৭ বার পঠিত

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও খাদ্য উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বিশেষ আইন, স্যাবোটাজ ও বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার (২২ মে) বরগুনার অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুর ১২টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে স্কটসহ শম্ভুকে বরগুনা কারাগারে আনা হয়। পরে দুপুর সোয়া ২টার দিকে তাকে আদালতে তোলা হয়। আদালতে শুনানিকালে শম্ভুর আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল জামিনের আবেদন জানালেও বিচারক মো. মনিরুজ্জামান তা নামঞ্জুর করেন।
শম্ভুকে আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ দেখান এবং আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘ভোট চোর’, ‘ভুয়া’ শম্ভুর চামড়া তুলে নিবো আমরা ইত্যাদি স্লোগান দেন। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় শম্ভুর গাড়িতে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ নেতাকর্মী ও জনসাধারণ। পরিস্থিতি সামাল দিতে আদালত এলাকায় নৌবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
২০২৩ সালের ১৭ মার্চ বরগুনায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বরগুনা সদর থানায় ৩০ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। প্রয়াত বিএনপি নেতা এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম মামলাটি করেন। মামলায় শম্ভুকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫৮ জনকে আসামি করা হয়।
শেখ হাসিনার সরকার পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা শম্ভুকে ২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে। এরপর তাকে নিউমার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় এবং আশুলিয়া থানার আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমিন বলেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। তাকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করতে হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তিনি একজন অপরাধী। জামিন না দেয়ার আবেদন করেছি এবং আদালত তা মঞ্জুর করেছেন। তিনি আরও জানান, শম্ভুর বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকলে সেটিও রাষ্ট্রপক্ষ তুলে ধরবে।
আরও পড়ুন:


















