ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বরিশালে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি স্থানীয়দের

হাসান মামুন :
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০ বার পঠিত

বরিশাল বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা হলেন আজাহারুল ইসলাম, যিনি বর্তমানে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (SCMRFP)-এর উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগকারীদের দাবি, পিরোজপুর জেলার জেলা মৎস্য কর্মকর্তা থাকাকালীন সময়ে ইন্দুরকানী উপজেলার পত্তাশি খালের পুনঃখনন প্রকল্পে যথাযথ কাজ না করেও কয়েকটি স্কিমের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের কাগজপত্র দেখানো হয়। এতে প্রকল্পের বরাদ্দের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।এছাড়া, বর্তমান দায়িত্বকালেও তিনি ব্যক্তিগতভাবে সুবিধাজনক এলাকায় প্রকল্প বরাদ্দ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। অভিযোগকারীরা আরও জানান, কিছু বৈধ জেলে ও প্রকল্পের প্রয়োজনীয় এলাকা বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন। সূত্র জানায়, আজাহারুল ইসলামের বিরুদ্ধে পটুয়াখালী, মঠবাড়িয়া ও ভোলা জেলাতেও চাকরির সময়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, তিনি রাজনৈতিক যোগাযোগ এবং প্রভাবশালী মহলের সহায়তায় দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন। স্থানীয় এক অভিযোগকারী বলেন, “জনস্বার্থের প্রকল্পগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেজন্য আমরা মন্ত্রণালয়ের কাছে তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি।” এ বিষয়ে ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল হয়েছে বলে জানা গেছে। অভিযোগে কর্মকর্তার বদলি ও অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে আজাহারুল ইসলামের মন্তব্য পাওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বরিশালে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি স্থানীয়দের

সর্বশেষ পরিমার্জন: ০৯:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫