ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বাঁকখালী নদীর মোহনায় যুবকের ভাসমান লাশ!

শ.ম.গফুর,কক্সবাজার :
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৬১ বার পঠিত
 কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(২১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় ভেসে আসা  মরদেহটি দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
 ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে স্থানীয় লোকজন নদী তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে গেলে মরদেহটি দেখতে পায়, পরে আমরা বিষয়টি পুলিশকে অবহিত করি।নদীর জোয়ারে হয়তো ভেসে এসেছে, মরদেহের পকেটে দুইটি মোবাইল ছিল যা পুলিশ হেফাজতে নিয়েছে।প্রায় ৩ ঘন্টা পর সকাল ১১ টার দিকে মরদেহের সাথে উদ্ধার হওয়া মোবাইলে থাকা সীমের তথ্য পর্যালোচনা করে প্রাথমিক পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যানুযায়ী, নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার(৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের পুত্র।কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুনিরুল ইসলাম ভুঁইয়া।
তিনি বলেন, ‘পুলিশ ও পিবিআই’র একটির টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে, প্রাথমিক পরিচয় মিলেছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাঁকখালী নদীর মোহনায় যুবকের ভাসমান লাশ!

সর্বশেষ পরিমার্জন: ০২:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫