ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
বাংলাদেশে তেরো লাখের বেশী রোহিঙ্গা’র বাস: পরিস্থিতি ক্রমশ:জটিল হচ্ছে

কক্সবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৫৭ বার পঠিত

কক্সবাজারে ভর করে আছে দীর্ঘ মেয়াদি সমস্যা।এটি হচ্ছে রোহিঙ্গা সংকট।দীর্ঘমেয়াদি এ সংকটের সমাধান অপরিহার্য হয়ে উঠেছে। সমাধান নির্ণয়ের লক্ষ্যে অংশিজনদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ ইমার্জেন্ট ফিউচারস:কালেক্টিভ ফরসাইট এন্ড এডাপ্টিভ একশন’ শিরোনামে দিনব্যাপী সেমিনার। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়স্থ সম্মেলন কক্ষে শুরু হওয়া এই আয়োজন দিনব্যাপী চলে।কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) এবং ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সিজেএ বাংলাদেশ চাপ্টারের সভাপতি ফরিদা পারভীন চৌধুরী।এসময় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।
আয়োজকেরা জানান, দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস করায় পরিস্থিতি ক্রমই জটিল হচ্ছে। এ বাস্তবতায় সংকট মোকাবিলায় কী ধরনের প্রমাণভিত্তিক উদ্যোগ নেওয়া যেতে পারে,সেই পথনকশা খুঁজতেই অংশিজনদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে আলোচনার প্রধান বিষয়গুলো ছিলো, সংকট উত্তরণের সম্ভাব্য ও যৌক্তিক সমাধান,রোহিঙ্গাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা ঘিরে বর্তমান আলোচনার ধারা,জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা ইস্যুর উপস্থাপন,
এবং স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা।সেমিনার প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথে এগোতে চায়, সে লক্ষ্যে আজকের এই আয়োজন ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।’
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মোহসিন, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর, সাংবাদিক মোদ্দাছির ইসলাম, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ, জামায়াত প্রতিনিধি নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, ডব্লিউএফপির এম্মানুয়েলা, ইউএনএইচসিআরের মার্সেল কুলুন সহ আরো অনেকে।এছাড়াও সেমিনারে শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা,সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, রোহিঙ্গা কমিউনিটি লিডার, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও সংকট-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আরও পড়ুন:
কক্সবাজার প্রতিনিধি





















