ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয় মুখ আব্দুল লতিফ বাচ্চু গুরুতর অসুস্থ – স্কয়ার হাসপাতালে ভর্তি

মোঃসোহান আহমেদ সানাউল, বিশেষ প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৪৪৭ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বিশিষ্ট চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু গুরুতর অসুস্থ।তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করে যাওয়া এই গুণী মানুষটির অসুস্থতার খবরে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
চলচ্চিত্রকার আব্দুল লতিফ শুধুমাত্র একজন চিত্রগ্রাহক নন, তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্র পরিকল্পক এবং আলোকচিত্র শিল্পী। তার অসাধারণ ক্যামেরার চোখে ফুটে উঠেছে বাংলা চলচ্চিত্রের নানামাত্রিক সৌন্দর্য।
তার পরিচালিত ও চিত্রগ্রহণে জনপ্রিয় চলচ্চিত্র “নতুন বউ”, “হাতকড়া”, “জাদুর বাঁশি” প্রভৃতি দর্শক হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছে। আশির দশকে চিত্রগ্রহণে তার বৈচিত্র্য ও মুন্সিয়ানা চলচ্চিত্রপ্রেমীদের মন ছুঁয়ে যায়। অসংখ্য সিনেমায় তার কাজ আজো প্রশংসিত হয় চলচ্চিত্রবোদ্ধা ও তরুণ নির্মাতাদের কাছে।
চলচ্চিত্রে তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বাংলাদেশ ডিজিটাল মিডিয়া ক্লাব (বিডিএমসি)’র সভাপতি আল মামুন অটু বলেন এই গুণী শিল্পীর সুস্থতার জন্য আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি।আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
আরও পড়ুন:
মোঃসোহান আহমেদ সানাউল



















