বাগেরহাটে আসন হ্রাস বিরোধে হরতাল: পিরোজপুর থেকে দূরপাল্লার পরিবহন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮ বার পঠিত

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা হরতাল ও সড়ক অবরোধের প্রভাব পড়েছে আশপাশের জেলাগুলোর উপরেও। এর জেরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই পিরোজপুর থেকে ঢাকাসহ দেশের দূরপাল্লার সকল রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। টার্মিনাল ও মহাসড়ক এলাকায় গিয়ে দেখা গেছে, শতাধিক যাত্রী টার্মিনালে অপেক্ষা করলেও কোনো পরিবহন ছাড়ছে না। কেউ কেউ অফিস কিংবা জরুরি প্রয়োজনে রওনা দেওয়ার চেষ্টা করলেও নিশ্চিত কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পিরোজপুর-খুলনা মহাসড়ক এবং পিরোজপুর-নাজিরপুর-চিতলমারী-বা
“বাগেরহাটে হরতালের কারণে নিরাপত্তা বিবেচনায় পিরোজপুর থেকে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত পিরোজপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



















