ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের ছাড়াই বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালিত

ফকির গোলাম তাবরেজ
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৫১ বার পঠিত

বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছড়ায় এনজিও প্রতিনিধিদের নিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা।
একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) সকালে এক বর্ণাঢ্য র্যলি বের হয়। র্যলিটি বাগেরহাট এলজিডি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশানি, ধানসিঁড়ি হোটেল এর সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে ধানসিড়ি ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনজিও ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের পোগ্রাম অফিসার এম.ডি হাফিজুর রহমান, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ এর ফিল্ড কোর্ডিনেটর হাসান মাহামুদ জসীম, গোপিনাথ সাহা ও নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় কয়েকটি এনজিও সংস্থা অংশগ্রহন করেন।
বক্তারা তাদের বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন:


















