ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ

সানাউল কবির (রাজশাহী)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৫৯ বার পঠিত

রাজশাহীর বাঘায় ৪ শত ৫৯ জন উপকারভোগীর টিসিবির পণ্য চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে চুরীর এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ১ হাজার ৩ শত ১১ জন উপকারভোগী ব্যাক্তির নামে টিসিবির কার্ড রয়েছে। এর মধ্য ঈদের আগে-৮ শত ৬২ জন কার্ডধারী ব্যক্তির মাঝে পণ্য বিক্রি করা হয়। বাঁকী ৪ শত ৫৯ জন ব্যক্তির পণ্য ঈদের পরে বিক্রি করা হবে বলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে দেয়া হয়। আজকে ওই পণ্য বিক্রির জন্য গোডাউনে গিয়ে তালা খুলে দেখা গেছে, সেখান থেকে ৪৫৯ কেজি চিনি,৪২৫ কেজি ডাউল,১৫৯ কেজি সোয়াবিন সেখানে থেকে চুরী হয়ে গেছে। এবিষয়ে ডিলার আবু তালেব জানান, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা পণ্য বিক্রির জন্য আজ সলাল ১১ টার দিকে গোডাউনের তালা খুলে দেখি সেখানে রাখা পণ্য চুরী হয়ে গেছে। এবিষয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান জানান, সেখানে দায়িত্বরত নৈশ প্রহরীর অবহেলার কারণেই এই চুরী সংগঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, টিসিবির এই পণ্য ডিলারের হেফাজতে রাখার নিয়ম। কিন্ত সে ইউনিয়ন পরিষদ গোডাউনে রেখে। আর সেখান থেকে ওই পণ্য চুরী হয়েছে। এর জবাব তাকেই দিতে হবে।
আরও পড়ুন:


















