ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাঘায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ৭৯ বার পঠিত

রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চর কালিদাশখালী গ্রামের ভুট্টা ক্ষেত থেকে শফিকুল ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, চকরাজাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ফজল শেখ (মুন্সি’র) ছেলে শফিকুল। সে কৃষি কাজ করতেন। তার এক ছেলে (৪) ও এক কন্যাসন্তান (১) রয়েছে। এ ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা ফজলু শেখ (মুন্সি) বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাঠ পাহাদার হাবলু জানান, ভুট্টা ক্ষেতের মালিক গিয়াস বাবলুকে মোবাইল ফোনে জানায় তার ক্ষেতে ভুট্টার মাথা কাটা লোক ধরেছি। পরে বাবলু আমাকে ফোনে বিষয়টি জানালে আমি সিরাজ মোল্লা ও জামাল মোল্লা কে সাথে নিয়ে ভুট্টা ক্ষেতে গিয়ে দেখি শফিকুল আহত অবস্থায় পড়ে আছে। আর গিয়াস ভুট্টা ক্ষেত থেকে দৌড়ে পালাচ্ছে। পরে তাৎক্ষণিক হালিম এর (ভাড়ায় চালিত মোটরসাইকেলে) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বাঘা থানার (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ জানান, হত্যার কারণ উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:



















