ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাঘায় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

oplus_0

রবিউল ইসলাম:

রাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদ্য যোগদানকৃত বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সাল তালুকদার। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান আলোচক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক।

সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষিদের আরও দক্ষ করে তুলতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভা শেষে বাঘা উপজেলার দুইজন সেরা মৎস্যচাষীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বাঘায় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৬:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬