অরবিন্দ রায়, নরসিংদী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। একই সময়ে তিনি নিজ বাড়িতে তার বাবা, সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের কবর ও মাতা খোরশেদা বানু’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় নিজের নির্বাচনী এলাকায় পরিবার-পরিজন, স্থানীয় নেতাকর্মী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন মন্ত্রী ড. আবদুল মঈন খান।
পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অংশ গ্রহণ করেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, উপজেলা যুবদলের সভাপতি এড. এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ঢাকা, বাংলাদেশ
,
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান
-
অরবিন্দ রায়, নরসিংদী - সর্বশেষ পরিমার্জন : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- ১৬ বার পঠিত
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com





















