ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মদিনে শ্রীপুরে ডাঃ বাচ্চুর বস্ত্র বিতরণ

টিপু সুলতান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ১৪৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সাতখামাইরের দুর্লভ পুর এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের মধ্যে বিএনপির পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু ।
গাজীপুরের শ্রীপুর উপজেলার দূর্লভপুর মধ্যপাড়া ফ্যাক্টরী সংলগ্ন মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাদরাসার কোমলমতি শিশু শিক্ষার্থীরা সহ জড়ো হয়েছেন দুস্থ, অভাবী বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীসহ অনেক মানুষ।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে, মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। শুধু কারাগারে নিক্ষেপ করা হয়নি, প্রতিহিংসার বশে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য তাঁকে পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়েছিল। সেখানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান তিনি।
তিনি আরও বলেন, ‘স্যাঁতসেঁতে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখে বিনা চিকিৎসায় তাঁকে অসুস্থ করা হয়। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে।’
এসময় তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল- যাদের মধ্যে জনগণের কোনো ভিত্তি নেই। যারা জনগণের মধ্যে এখনো কোনো অবস্থান তৈরি করতে পারেনি, যারা মনে করে যে নির্বাচন হলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না, আজকে তারাই এই নির্বাচনের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে, তারা নানা ধরনের বক্তব্যও দিয়ে যাচ্ছে। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণপূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা ও বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল আকন্দ রনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:


















