ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত বাবা-ছেলে

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ৬৭ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক কর্মী ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন—বিএনপি কর্মী রেজাউল ইসলাম (৪৫) এবং তার ছেলে ইমন (২০)। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি কর্মী বাক্কার আলী অভিযোগ তোলেন যে, রেজাউল ইসলাম স্থানীয় কিছু আওয়ামী লীগ কর্মীকে বিএনপিতে আশ্রয় দিচ্ছেন। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের ওই ঘটনার রেশ ধরে সন্ধ্যার দিকে বাক্কার আলী, তার ছেলে আশিক এবং করিমসহ ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইমন গুরুতর আহত হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে রেজাউল ইসলামকেও বেধড়ক মারধর করা হয়।
পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত বাবা-ছেলেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত বাবা-ছেলে

সর্বশেষ পরিমার্জন: ০৬:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬