ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬
এমপি খোকন তালুকদার 

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে

গাউছ-উর রহমান, মাদারীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১৫ বার পঠিত
গাউছ-উর রহমান, মাদারীপুর : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক  আনিসুর রহমান তালুকদার খোকন বলেন জুলাই আন্দোলনের খুনিদের বিচার না চেয়ে জুলাই সনদ নিয়ে নাটক করে লাভ নেই, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং জুলাই সনদের প্রত্যেকটি লাইন বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন আপনাদের উচিত ছিল এই সরকারের কাছে আবু সাঈদ, মুগ্ধসহ সারা বাংলাদেশে ১৭ বছর যারা শহীদ হয়েছে তাদের খুনিদের ফাঁসির দাবিতে রাজপথে মিছিল করা, সেই মিছিল না করে আপনারা মিছিল করছেন সরকারের পদত্যাগের জন্য যা জনগণ ভালোভাবে নিচ্ছে না।
শনিবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ও বিকালে এনায়েত নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আমরা অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন চাই অবশ্যই বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন করবে,তারেক রহমান হ্যা ভোটের পক্ষে ভোট চেয়েছেন সারা বাংলাদেশের বিএনপি’র লোক হ্যা ভোটের পক্ষে ভোট দিয়েছেন। আমরা অবশ্যই জুলাই সনদ শুধু লাইনে লাইনে নয় অক্ষরে অক্ষরে পালন করবো।
 তিনি আরো বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র দুই মাসে যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন সারা বিশ্বে তা নজিরবিহীন। পৃথিবীতে আজ পর্যন্ত কোন সরকারই এতো তারাতারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি।  তিনি বলেন অনেক রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোন মাদক থাকবেনা। মাদারীপুর-৩ আসনকে মাদকমুক্ত করতে আমার যতো কঠোর হতে হবে আমি সেটা হবো। যেকোন মূল্যে মাদারীপুর-৩ আসনকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।
উভয় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার প্রমুখ। উক্ত মতবিনিময় সভা সমূহে পূর্ব এনায়েত নগর ও এনায়েত নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এমপি খোকন তালুকদার 

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬