ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
রাজশাহীর বাজারে আগাম লিচুর আমেজ, স্বাদে টক-মিষ্টি হলেও দাম চড়া

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৮ বার পঠিত

জ্যৈষ্ঠ মাস শুরু হতে এখনও কিছুদিন বাকি। তবে এর আগেই রাজশাহীর বাজারে দেখা মিলতে শুরু করেছে মৌসুমের জনপ্রিয় ফল লিচুর। নগরীর সাহেববাজার, রেলগেট, নিউ মার্কেট, শালবাগানসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ দোকান ও অস্থায়ী স্টলে এখন ঝুড়িভর্তি লালচে লিচু বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতেই বাজারে লিচু আসায় ক্রেতাদের মধ্যে যেমন আগ্রহ দেখা গেছে, তেমনি স্বাদ ও দাম নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
বর্তমানে বাজারে যে লিচু পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই দেশি ও আঁটি জাতের। বাগান মালিকরা জানান, চলতি মৌসুমে দীর্ঘস্থায়ী খরা ও অতিরিক্ত তাপদাহের কারণে অনেক লিচু পুরোপুরি পাকার আগেই ফেটে যাচ্ছে। এতে লোকসানের আশঙ্কা বাড়ায় অনেক চাষি বাধ্য হয়ে কিছুটা অপরিপক্ব অবস্থাতেই লিচু বাজারে তুলছেন।
চাষিরা বলছেন, রাজশাহীর জনপ্রিয় ও সুস্বাদু বোম্বাই, বারি-৩ এবং চায়না-৩ জাতের লিচু বাজারে আসতে আরও অন্তত ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। এসব উন্নত জাতের লিচু বাজারে এলে স্বাদ ও মান আরও ভালো হবে বলে আশা করছেন তারা।
মৌসুমের শুরু হওয়ায় বর্তমানে লিচুর দামও সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। বাজার ঘুরে দেখা গেছে, আকার ও মানভেদে প্রতি ১০০ দেশি লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। সেই হিসাবে প্রতিটি লিচুর দাম পড়ছে প্রায় ৩ থেকে ৫ টাকা।
ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার মৌসুমের শুরুতেই লিচুর দাম অনেক বেশি। সাহেববাজারে লিচু কিনতে আসা এক ব্যক্তি বলেন, সন্তানদের ইচ্ছায় লিচু কিনতে এলেও দাম শুনে তিনি বিস্মিত হয়েছেন। পরে অল্প পরিমাণ লিচু কিনেই বাড়ি ফিরতে হয়েছে তাকে।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৫২৬ থেকে ৫২৮ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ টন। তবে তীব্র গরম, খরা, গুটি ঝরে পড়া ও ফল ফেটে যাওয়ার কারণে উৎপাদন নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে চিকিৎসক ও পুষ্টিবিদরা আগাম বাজারে আসা আধাপাকা লিচু খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশুদের খালি পেটে অপরিপক্ব লিচু না খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
ব্যবসায়ীরা মনে করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে উন্নত জাতের লিচু পুরোপুরি বাজারে চলে এলে সরবরাহ বাড়বে। তখন দামও কিছুটা কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।
আরও পড়ুন:





















