ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ভূল্লীতে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আশরাফুল ইসলাম
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১১ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ভূল্লী থানার একটি দল ১৫নং দেবীপুর ইউনিয়নের খোশবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১নং আসামি মোঃ গোলাম মোস্তফা গোলা (২৬), পিতা-মৃত ফজলুল করিম (মিস্টার), ২নং আসামি মোঃ জাকির হোসেন (৩৫), পিতা-মৃত নূর মোহাম্মদ এবং ৩নং আসামি মোঃ আব্দুল মজিদ (২০), পিতা-মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের সকলের বাড়ি খোশবাজার এলাকায়।
অভিযানকালে পুলিশ ১নং আসামির নিজ বসতবাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে গোলাম মোস্তফা গোলার হেফাজত থেকে ০৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং জাকির হোসেনের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ৩নং আসামি আব্দুল মজিদ মাদক ক্রয়ের উদ্দেশ্যে সেখানে এসেছিল বলে পুলিশ জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আরও পড়ুন:



















