ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম আ.লীগ নেতার বিচার দাবিতে বিক্ষোভ 

এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ৯০ বার পঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আব্দুল মুনসুরসহ কয়েকজনকে কুপিয়ে আহতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  জ রোববার বিকেলে উপজেলার দাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে বটতলা বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।গত ২৯ মার্চ বটতলা বাজারে দাওগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মনসুর (৪৮), তাঁর ভাই বিল্লাল, স্থানীয় ভ্যানচালক ইউসুফ এর ওপর অতর্কিত হামলা ও মারধর করা হয় একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে।  হামলার শিকার আব্দুল মনসুরকে আহত অবস্থায় প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৭ দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা জাতীয় অর্থোপেটিক্স হাসপাতালে পাঠানো হয় সেখানেই তার চিকিৎসা চলমান রয়েছে।  প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আবু তাহের ব্যাপারী, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ক্তারা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ অনেকের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।  ক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘটনার তিনদিন পর ৩০ মার্চ ২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপি নেতাকে কুপিয়ে জখম আ.লীগ নেতার বিচার দাবিতে বিক্ষোভ 

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫