ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
নওগাঁ সদর-৫ আসন

বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর মনোনয়নপত্র দাখিল

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৭৯ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নওগাঁ সদর–৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার বিকেল ৪টার দিকে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু, জেলা সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), নূরে-ই আলম মিঠু (গোল্ডেন), উপজেলা বিএনপির সভাপতি মাকসুদুর রহমান রাজা, উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, এপিপি সাব্বির আহমেদ, ডা. ইস্কেন্দারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি বলেন, “মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।” মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নওগাঁ সদর-৫ আসন

বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর মনোনয়নপত্র দাখিল

সর্বশেষ পরিমার্জন: ০২:০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫