ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

বিএনপি মনোনীত দিপু ভূঁইয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়

শরিফ মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ৩৯ বার পঠিত
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু  রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন।
এ সময় বক্তব্য রাখেন, মাই টিভির মকবুল হোসেন , বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, যুগান্তরের এই হাই মিলন, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, জিটিভির আশিকুর রহমান হান্নান, এশিয়ান টেলিভিশনের শহীদুল্লাহ গাজী, গ্রীন টেলিভিশনের সাইফুল ইসলাম, নাগরিক টেলিভিশনের মাহবুব প্রিয়,যায়যায়দিন মাল্টিমিডিয়ার মোঃ রিপন মিয়া,এনটিভি অনলাইনের শাকিল আহম্মেদ,নাগরিক ভাবনা পত্রিকার শরিফ মিয়া, চ্যানেল এস এর মাহমুদুল হাসান নয়ন, কেটিভি বাংলার রাকিব উদ্দিন ফয়সাল সহ আরো অনেকে।
মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সরকারের কাছ থেকে সর্বোচ্চ বাজেট নিয়ে আপনাদের নিয়ে আমি রূপগঞ্জটাকে সাজাতে চাই। সমাজের নানা সমস্যা, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি অনিয়মসহ নানা বিষয় তুলে ধরবেন। বিশেষ করে, মাদক, সন্ত্রাস, অস্ত্রবাজ, চাঁদাবাজসহ অপরাধ মুক্ত রূপগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সত্য ঘটনা লিখতে গিয়ে যদি কোন প্রকার বাধার সম্মুখীন হন আমরা দল থেকে আপনাদের পাশে থাকবো।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপি মনোনীত দিপু ভূঁইয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫