ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

বিজিবি’র অভিযান : ৬০ হাজার ইয়াবা উদ্ধার,যুবক গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২৯ বার পঠিত
কক্সবাজারের উখিয়াস্থ ৬৪ বিজিবি’র হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী বাসের পাশের বক্স থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের দায়ে মাহমদুল আমিন (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার গোলাম মোস্তফার ছেলে।৬৪ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, শুক্রবার সকাল সাড়ে টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী ‘পূরবী’ যাত্রীবাহী বাসটি চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশী চালানো হয়। এ সময় আরোহী মাহমদুলের মালামাল চিহ্নিত করে প্রশিক্ষিত ডগ বিজিডি-১০৬৫ (রকি) দ্বারা তল্লাশী করা হলে বাসের পাশের বক্সে থাকা মরিচের গুড়ার বস্তার ভেতর খোলা আটার প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো ৬টি প্যাকেট থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, হ্নীলা এলাকার মকবুল নামে এক রোহিঙ্গার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।বিজিবি জানায়, বাসটি তল্লাশী করে আর কোনো নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিজিবি’র অভিযান : ৬০ হাজার ইয়াবা উদ্ধার,যুবক গ্রেফতার 

সর্বশেষ পরিমার্জন: ১০:০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫