ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

বিজিবি’র পৃথক অভিযান: তিন কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার-৪ 

কক্সবাজার প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ৪৪ বার পঠিত
কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়ারদ্বীপ, নাফনদী ও প্রধান সড়কে বিজিবি’র ১৬ ঘণ্টার পৃথক অভিযানে ২ রোহিঙ্গাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৩ কোটি টাকা মূল্যের ৯৪ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার (২২ নভেম্বর) ভোর রাত থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মায়ানমারের মংডুর মো. ইব্রাহিম (১৮), একই এলাকার মো. জুনায়েদ (১৫), হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেরুনতলী মৃত হোসেনের পুত্র আব্দুর রাজ্জাক (২০) এবং কক্সবাজার দক্ষিণ রুমালিয়ারছড়া ফরিদ আলমের পুত্র মো. আরিফ (২৫)।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক আশিকুর রহমান ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ভোররাত ৪টায় নাফ নদী দিয়ে সাঁতরে আসা দুই সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে অভিযান পরিচালনায় দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে জালিয়ার দ্বীপের গহীন কেওড়া বাগান  থেকে একজন গ্রেপ্তার হয়।এছাড়াও টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ব্রিজের ওপর অস্থায়ী চেকপোস্টে ১টি ইয়ামাহা মোটরসাইকেলের ভিতরে লুকিয়ে রাখা ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিজিবি’র পৃথক অভিযান: তিন কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার-৪ 

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫