ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
রাজশাহী--

বিদেশি রিভলবারসহ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১০ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবার, ওয়ান শুটারগান, এয়ারগান ও বিপুল পরিমাণ পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র‍্যাব-৫ সূত্র জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, সংগঠিত অপরাধ, অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান, ছিনতাই ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন পুরাতন ফুলকিপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এবং তারা অবৈধ অস্ত্র বহন করতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালান। তল্লাশির এক পর্যায়ে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের বস্তা এবং একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়, যা কাপড় দিয়ে মোড়ানো ছিল।
উদ্ধারকৃত বস্তা ও শপিং ব্যাগ খুলে তল্লাশি করে এর ভেতর থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ২টি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে রাজশাহী মহানগরীতে অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং জননিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজশাহী--

বিদেশি রিভলবারসহ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬