ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিদ্যাদেবী সরস্বতীর পূজা, উৎসবমুখর রাজশাহী

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২০ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: বাংলা বর্ষপঞ্জির মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী মা সরস্বতীর পূজা উপলক্ষে রাজশাহী মহানগরীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক এই উৎসবকে ঘিরে সকাল থেকেই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পূজামণ্ডপগুলোতে শুরু হয় দেবীর আরাধনা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে চারপাশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজশাহীর সর্বত্র ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য।
সরস্বতী পূজাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই চলছিল প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি শেষ হয় আগেই। প্রতিটি পূজামণ্ডপ রঙিন কাপড়, ফুল, আলপনা ও নান্দনিক নকশায় সাজানো হয়েছে, যা নগরীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
রাজশাহী মহানগরীর উল্লেখযোগ্য পূজাস্থলের মধ্যে রয়েছে—রাজশাহী রেলওয়ে এলাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী কলেজ, ডিগ্রি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজসহ নগরীর সাগরপাড়া, সাহেববাজার, যষ্টিতলা, কোর্টবাজার, নওহাটা, বায়া বাজার, তালাইমারি, কাঠাখালি, কাজলা, বিনোদপুর, ঘোড়ামারা, ভদ্রা আবাসিক এলাকা এবং জেলার বিভিন্ন উপজেলার মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান। এসব স্থানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিদ্যাদেবী সরস্বতীর পূজা, উৎসবমুখর রাজশাহী

সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬