ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিপ্লবী শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা

মোঃ আব্দুল বারী, (বিশেষ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জ:
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১১০ বার পঠিত

মোঃ আব্দুল বারী, (বিশেষ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপ্লবী শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমির এমএ আজিজ মাহমুদ, পৌর সেক্রেটারী আবদুর রউফ, রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি শামীম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শিবিরের সভাপতি মামুন আল, সেক্রেটারী শহিদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশরী হোসেন, ফাইয়াজ রহমান তনয়, সাইমুন সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।




















