ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি, নববধূর পরিচয় খোলাসা

মিনহাজ মোল্লা
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৮৪ বার পঠিত

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ) তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। ফেসবুক পোস্ট তিনি স্ত্রীকে ট্যাগ করেছেন। সেখান থেকে জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুকে তার বাড়ি বরিশাল উল্লেখ আছে। পড়াশোনা লেখা আছে, বরগুনা সরকারি মহিলা কলেজ। এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনের সময় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেয়া রাফি তার তেজী কন্ঠস্বরের স্লোগানের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন বহু মানুষের হৃদয়ে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি, নববধূর পরিচয় খোলাসা

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫