ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
বীরগঞ্জে কিশোরী ধর্ষণ পিতা ঢাকায় গ্রেফতার

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫২ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নিজ কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি পিতাকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, সামাজিক অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, অভিযুক্ত পিতা ভয়ভীতি প্রদর্শন এবং খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেয় এবং পরে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ৩১ জানুয়ারি বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
র্যাব–১৩ (সিপিসি–১, দিনাজপুর) ও র্যাব–১০ এর যৌথ দল ৭ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

















