ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ছাদ থেকে লাফিয়ে পালাল গৃহকর্তা

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৪৭ বার পঠিত
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক মা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পরপরই ওই গৃহকর্তা মীর হোসেন ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় ছাত্তার ভিলার তৃতীয় তলার একটি কক্ষ থেকে জাহেদা আক্তার (৩৫) ও তার কন্যা মিশু (১৫) এর নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া গেছে একটি বিষের বোতল।
জানা গেছে, নিহত জাহেদা স্থানীয় একটি জুতা কারখানায় কাজ করতেন। তার স্বামী মীর হোসেন রাজমিস্ত্রির কাজ করেন। তাদের আরেক কন্যা ফাতেমা (১২) পাশের ঘরে ছিলেন এবং বেঁচে গেছেন।
প্রতিবেশীরা নাগরিক ভাবনাকে জানায়, ঘটনার পরই গৃহকর্তা মীর হোসেন ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। তবে তার অবস্থান এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক নাগরিক ভাবনাকে বলেন, “পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপে হয়তো মা ও মেয়ে আত্মহত্যা করেছেন।”
বাড়ির মালিক আবুল খায়ের নাগরিক ভাবনাকে জানান, পরিবারটি গত ১২ জুলাই এই বাসায় ভাড়া ওঠে। ঘটনার রাতে পাশের জুতার ফ্যাক্টরির ফোরম্যান তাকে ফোনে জানান, বাসার ভেতরে কিছু একটা ঘটেছে। তিনি তড়িঘড়ি করে ছাদে গিয়ে দেখেন মীর হোসেন পালিয়ে যাচ্ছে এবং ঘরের ভেতরে মা ও মেয়ের মরদেহ পড়ে আছে।
এ বিষয়ে দেবপুর ফাঁড়ির পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ছাদ থেকে লাফিয়ে পালাল গৃহকর্তা

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫