ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বৃহস্পতিবার থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া):   শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজ বৃহস্পতিবার ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজক কমিটি।

রথযাত্রার দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খানপুর শ্রী শ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রম থেকে কইল পূর্ব পাড়া শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানিয়েছে, এবারের রথযাত্রা উপলক্ষে বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, কীর্তন, সংকীর্তন, ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় এবং নয় দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো রথযাত্রার দিন খানপুর শ্রী শ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রম অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার আলতাফ নগর রেলস্টেশন হয়ে কইল পূর্ব পাড়া সর্বজনীন  শ্রীশ্রী বাসন্তী মন্দিরে গিয়ে শেষ হবে। এবং এই মন্দিরেই  ৯ দিনব্যাপী এ রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রথযাত্রার আয়োজক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক ধর্মপরায়ণ শ্রী প্রদীপ কুমার প্রাং বলেন, রথযাত্রা এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণই এর জনপ্রিয়তার প্রমাণ বহন করে।

তিনি আরো বলেন, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবাই এ উৎসবে অংশ নেন। এবারের রথযাত্রাও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমরা আশা করি শোভাযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমাদের নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সনাতন ধর্মাবলম্বীসহ সব ভক্ত ও দর্শনার্থীকে রথযাত্রা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান জগন্নাথ দেব জগতের অধীশ্বর। এ বিশ্বাস থেকেই ভক্তরা জগন্নাথ, শুভদ্রা ও বলরামের বিগ্রহ রথে স্থাপন করে এক মন্দির থেকে অন্য মন্দিরে টেনে নিয়ে যান।

রথযাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এই রথযাত্রা অনুষ্ঠিত হবে ও মেলা বসবে, যেখানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সমাগম ঘটবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

19 September 2026

কক্সবাজারে জলসীমা থেকে বিপুল ইউরিয়া সার ও নিত্যপণ্যসামগ্রীসহ ১০-পাচারকারী আটক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বৃহস্পতিবার থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬