ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক: রাজশাহীতে প্রথম দিনের শোকাবহ চিত্র

অপু দাস , রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৮৭ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। রাষ্ট্রীয় এই শোক কর্মসূচির প্রথম দিনেই রাজশাহী নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় নেমে আসে গভীর শোক ও নীরবতা।
সরকারের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শোক পালন করা হয়।
নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, উপশহর, শালবাগানসহ গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে মাইকের মাধ্যমে নিয়মিতভাবে শোকবার্তা প্রচার করতে দেখা গেছে। এসব বার্তায় দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করা হয়।
শোক পালনের অংশ হিসেবে রাজশাহীর সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিপণিবিতান বন্ধ রাখা হয়। ফলে নগরীর রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। সার্বিকভাবে শহরের স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ভাটা পড়ে।
এদিকে আজ (৩১ ডিসেম্বর) বাদ যোহর রাজশাহীর বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে। জানাজা শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে দোয়া মাহফিল ও শোকসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সরকার ঘোষিত এই রাষ্ট্রীয় শোক পালন কার্যক্রম আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময়কালে সারাদেশের মতো রাজশাহীতেও সব সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শোক পালন অব্যাহত থাকবে।


















