বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৮২ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সমীর কুমার গুহ কে আহবায়ক, মো. আনোয়ার হোসেন কে ১নং যুগ্ম আহবায়ক, এড্ রিপন -আল হাসান সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়। সম্মানিত সদস্যরা হলেন কাজী সাইয়েদুল আলম বাবুল, মো.আকতার- উজ্জামান, এম. আনোয়ার হোসেন, মো. আশরাফ উদ্দিন খান, আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহীম, এড্ আব্দুল খালেক, মো. আলী আজম খান, অরুণ প্রসাদ মজুমদার, মো. ফজলুল হক, মো. আতাউর রহমান সরকার, মো. সুরুজ আহমেদ মেম্বার, মো. আমজাদ হোসেন সরকার, মো.আমজাদ হোসেন মেম্বার,মো. দেলোয়ার হোসেন, মো. শওকত হোসেন, দেওয়ান মহিউদ্দিন মেম্বার,মো. ফিরোজ আহমেদ, মো. বাদল হোসেন মেম্বার, মো. আবুল কাশেম সিকদার মেম্বার, ডা.মো. মিনহাজ উদ্দিন, মো. সেলিম রেজা, মো. আব্দুর রহমান সেলিম, মো. নাসির উদ্দিন ( ৮ নং),মো. নাসির উদ্দিন (৪নং), মো. নাসির উদ্দিন রিপন, মো. শাহ্ আলম, মো. রাশেদুল হাসান রাজু, মো. আতিকুর রহমান। বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক, ১ নং আহবায়ক ও সদস্য সচিববের যৌথ স্বাক্ষরে সকল ওর্য়াড কমিটি সমূহ অনুমোদিত হবে। সমীর কুমার গুহ জানান, বিএনপির স্হায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর হাত ধরে আমার রাজনীতিতে আসা। তার যোগ্য সন্তান ব্যারিষ্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী তৃনমুল থেকে বিএনপি কে সংগঠিত করছেন। সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই। যারা আমাকে বোয়ালী ইউনিয়নের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম সিকদার ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন স্বাক্ষরিত পএে সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বোয়ালী ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি ঘোষনার পর বিভিন্ন ওর্য়াড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। পরে সোমবার সন্ধ্যার পর বোয়ালী আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়।



















