ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৮ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
ভয়াবহ আগুনে ১১টি ঘর পুড়ে ছাই

মোঃ আল-আমিন
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৩১ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১১টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার কলেজ রোড আবদার এলাকার রফিকুল ইসলাম রবির বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানাযায় অগ্নিকাণ্ডে ৭০-৮০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাড়াটিয়া মোফাজ্জল হোসেন বলেন, সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একটি তালাবদ্ধ ঘর থেকে আগুনের সূত্রপাত, তারপর দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি। আমি গার্মেন্টসে চাকরি করে সারা জীবনে যা সঞ্চয় করেছিলাম আমার সব শেষ। আমার নগদ টাকা, মোবাইল ফোন, ফার্নিচার, স্বর্ণালংকারসহ সব কিছুই পুড়ে গেছে।
ভাড়াটিয়া কাঠমিস্ত্রি জামাল জানান, আমারা সবাই ঘুমিয়ে ছিলাম । এ সময় বাড়ির উত্তর পাশে একটি কক্ষে প্রথমে আগুন লাগে। কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের মানুষজন আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসে খবর দেয়। এর আগেই আমার ঘরে সব পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক রফিকুল ইসলাম রবি বলেন,সকাল সাড়ে ৬টার দিকে ভাড়া বাসার একটি তালাবদ্ধ কক্ষে হঠাৎ লাগে। মুহুর্তেই আগুন পাশের আরো ১১টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ওইসব ঘরে থাকা আসবাবপত্র , নগর টাকা, স্বর্ণালংকার এবং ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আমার ১১টি ঘরসহ ভাড়াটিয়াদের পরিবারের প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ১১টি পরিবারের প্রত্যেকেই স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম জানান, দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:




















