ভাঙা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১ বার পঠিত

নাগরিক ভাবনা প্রতিবেদকঃ
ভাঙা মহাসড়কের দুরাবস্থার প্রতিবাদে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়ায় আন্দোলনের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভাঙা মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙন সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এই পরিস্থিতির প্রতিবাদে গতকাল সকাল থেকে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক। ঘোষণার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি।”
অন্যদিকে আন্দোলনকারীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, “দুর্গত মহাসড়ক সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলেও আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে।”
স্থানীয়রা বলছেন, মহাসড়ক সংস্কারের দাবিতে আন্দোলন নতুন করে গতি পেতে পারে।


















