ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৮ মে ২০২৬

ভারতীয় সীমান্ত থেকে ৩৮ লাখ টাকার কাপড় উদ্ধার

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর) :
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৯১ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩৫ ব্যাটেলিয়ান বিজিবি প্রায় ৩৮ লক্ষাধিক টাকার সমপরিমান ভারতীয় অবৈধ কাপড় উদ্ধার করেছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রৌমারীর বেহুলারচর গ্রামে ইব্রাহিমের ছেলে রঞ্জু মিয়া (৩৫) এবং আবু হোসেনের ছেলে গোলাম হোসেন (৪০) এর বাড়ীতে  তল্লাশি চালিয়ে কাপড় গুলো উদ্ধার করে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টায়  বিষয়টি নিশ্চিত করেছেন ঝাউডাঙ্গা বিজির নায়েক সুবেদার ফরমান আলী।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ঝাউডাঙ্গা ৩৫ ব্যাটেলিয়ান বিজিবি রৌমারীর ১০৬২/২ পিলার সংলগ্ন বেহুলার চর গ্রামে রঞ্জু মিয়া ও গোলাম হোসেনের বাড়িতে  তল্লাশি চালায়। তল্লাশিতে বিজিবি  ৩৮ লাখ ৭ হাজার ৭৫০ টাকার সমপরিমান ২ হাজার ৮৩২ মিটার ভারতীয় কাপড়, ১৮৬ পিচ কম্বল ও ১৮৩ পিস কম্বলের কভার  উদ্ধার করে।

এব্যাপারে দেওয়ানগঞ্জের ঝাউডাঙ্গা বিজির নায়েক সুবেদার ফরমান আলী জানান, কাপড় গুলো আটকের জব্দ তালিকা তৈরি করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভারতীয় সীমান্ত থেকে ৩৮ লাখ টাকার কাপড় উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ১২:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫