ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

ভারতে অনুপ্রবেশের সময় ২৪ বাংলাদেশি ও চার সিএনজি চালক আটক মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মূলহোতা পলাতক

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৭২ বার পঠিত

শেরপুর প্রতিনিধি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দালাল চক্রের সহযোগিতায় ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়, তবে মূল হোতা এখনও পলাতক। এছাড়া পরিবহনের অপরাধে চার সিএনজি চালকসহ সিএনজিগুলোও আটক করেছে বিজিবি।

রবিবার (৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে হলদীগ্রাম বিজিবির টহল দল চারটি সিএনজিতে থাকা ২৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা রাজমিস্ত্রি ও দিনমজুর হিসেবে ভারতের চেন্নাই শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিজিবির তথ্যমতে, প্রতিজন ৫ হাজার টাকা করে দালাল চক্রকে প্রদান করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন, আর সদস্য মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে চারটি সিএনজি, চার চালক, ১৪টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি হাতঘড়ি এবং নগদ ৫৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে আটক ২৪ বাংলাদেশি ও চার সিএনজি চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভারতে অনুপ্রবেশের সময় ২৪ বাংলাদেশি ও চার সিএনজি চালক আটক মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মূলহোতা পলাতক

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫