ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ভিমরুলের কামড়ে শেরপুর ভিক্টোরিয়া স্কুলের ১৬ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৫৬ বার পঠিত

শাহ্ আলম,শেরপুর
শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুলে ভিমরুলের কামড়ে কমপক্ষে ১৬ শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৮ আগস্ট সোমবার দুপুরে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের আক্রমণ করে। এতে আতঙ্ক সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা একটু জটিল বলে জানিয়েছে চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, এর আগে একাধিকবার ভিমরুলের চাকের বিষয়ে শিক্ষকদের অবহিত করা হলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি
এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাশ শুরুর আগেই এই ঘটনা ঘটে। পরে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা অল্প আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। বর্তমানে কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। আহত শিক্ষার্থীদের সকল চিকিৎসার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে বলেও তিনি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দা আলমগীর কিবরিয়া বলেন, এই ঘটনা এড়িয়ে যাওয়া কঠিন কিছু ছিলোনা। চাইলেই এই ভিমরুল গুলো অপসারণ করা যেতো। শিক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে বলার পরেও তারা অপসারণ করেনি। তাই আমরা বিষয়টি অবহেলা হিসেবে বিবেচনা করছি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনীছা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা বলেন, এই ঘটনায় পাঁচজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। চিকিৎসা চলছে। দ্রুতই তারা বাড়ি ফিরতে পারবে।
আরও পড়ুন:




















