ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ভূল্লীতে শিশু ধর্ষণের অভিযোগ: বীরগঞ্জ থেকে কিশোর গ্রেপ্তার

আশরাফুল ইসলাস, ঠাকুরগাঁও:    ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১৩ বছর বয়সী এক কিশোরকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে ভূল্লী থানায় মামলা নং-০৩/১০৪, তারিখ-২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে মামলা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মামলাটি শিশু ধর্ষণের অভিযোগসংক্রান্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বারপাড়া এলাকায় তিন বছর বয়সী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় এক শিশুর ডাকে খেলতে গিয়ে বাড়ির পেছনের নির্জন স্থানে যায়। অভিযোগ রয়েছে, সেখানে অভিযুক্ত কিশোর শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর শিশুটি বাড়িতে থাকলেও বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।

পুলিশের তথ্যমতে, ঘটনার পর অভিযুক্ত কিশোর দিনাজপুরের বীরগঞ্জের দেউলি রথবাজার এলাকায় নিজ বাড়ির দিকে চলে যায়। পরে অভিযান চালিয়ে বীরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির চিকিৎসা, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এবং মামলার তদন্ত কার্যক্রম আইন অনুযায়ী এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ভূল্লীতে শিশু ধর্ষণের অভিযোগ: বীরগঞ্জ থেকে কিশোর গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১২:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬