ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৫৮ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া):বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি পেপারমিল ও ২টি ফার্নিচারের দোকানীর ২ লক্ষ ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার ২৬শে জানুয়ারি দুপুরে উপজেলার ছোট ধাপ এলাকায় ফার্নিচার দোকানের মালিক আইয়ুব আলীর শব্দদূষণ ও প্রতিবেশীদের অভিযোগের প্রেক্ষিতে ৫০হাজার টাকা ও একই অভিযোগে ফার্নিচার দোকানের মালিক আল আমিনের ২০হাজার টাকা এবং উপজেলার তালোড়ায় সূচি পাল্প এন্ড পেপার মিলের মালিক সুভাষ প্রসাদ কানুর বায়ূ ও পরিবেশ দূষনের অপরাধে ২ লক্ষ্য টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।




















