ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
মঠবাড়িয়ায় অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী

ইসমাইল হোসেন, মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০১:১৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৯৯ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাস্তা থেকে জুয়াইরিয়া আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দেড় মাসের অধিক সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি। এতে ভুক্তভোগী পরিবারের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হাওলাদারের মেয়ে এবং গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী জুয়াইরিয়া আক্তার (১৪)কে মধ্য মিঠাখালী গ্রামের খলিল খানের ছেলে কাওসার খান দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জুয়াইরিয়ার মা সুমি আক্তার কাওসারের অভিভাবককে জানালেও কোন সুরাহা না পেয়ে মেয়েকে নিয়ে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে বাবার বাড়ি নিয়ে যায়। গত ১২ জানুয়ারি জুয়াইরিয়া নানা বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে রাস্তা থেকে কাওসার খান তার সহযোগিদের নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় জুয়াইরিয়ার মা সুমি আক্তার বাদি হয়ে মঠবাড়িয়া থানায় কাওসার খান, খলিল খান, পারভেজ ও মাজেদা বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার দেড় মাসের অধিক সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও মূল আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। একজন আসামি গ্রেফতার করা হয়েছে, বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:

















