ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মঠবাড়িয়ায় মাদক মামলায় এক ব্যক্তির ৫ বছরের সশ্রম কারাদণ্ড

আশরাফুল ইসলাম সোহাগ মঠবাড়িয়া প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১০৯ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক মামলায় মনির ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোস্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মনির ফকির মঠবাড়িয়ার পশ্চিম পাতাকাটা গ্রামের মইন উদ্দিন ফকিরের ছেলে। একই মামলায় উত্তর মিঠাখালীর খলিল বিডিআরের ছেলে মো. রানা (৩৮) কে আদালত বেকসুর খালাস দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জসিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার ফুলঝড়ি গ্রামের করিম আকন বাজার সংলগ্ন হাকিম মুন্সীর বাড়ির পাশের ইটসোলিং রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় মনির ফকিরকে ৫১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ঘটনার পরদিন এসআই দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন (সেশন মামলা নং-২৫/১৯, জি.আর নং-২৫৮/১৮, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০০৪ এর ১৯(১) টেবিলের ৯(খ)/৭(ক)/১৯(৪)/২৫, তারিখ: ৮/৮/২০১৮)। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু এবং আসামিপক্ষে দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক।
N.Vs.s
ReplyForward |
আরও পড়ুন:


















