ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৭৫ বার পঠিত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে মঠবাড়িয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৪ হাজার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপি নেতা রুহুল আমিন দুলাল বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।
মতবিনিময় সভায় মঠবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার সহ ১১ টি ইউনিয়নের মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে মঠবাড়িয়া মঠবাড়িয়া পৌর বিএনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক জসিম ফরাজী, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার সহ বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন:


















