ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মঠবাড়িয়া ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ৭৫ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবদুল কাইয়ূম-এর সদ্য প্রাপ্ত বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে “মঠবাড়িয়া উপজেলা শিক্ষা পরিবার”। সম্মেলনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইউএনও আবদুল কাইয়ূম একজন দক্ষ প্রশাসক, শিক্ষানুরাগী ও মানবিক কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি উপজেলায় দুর্নীতি প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন, জনসেবার স্বচ্ছতা এবং সামাজিক উন্নয়নে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তা অনস্বীকার্য।
তাঁর হঠাৎ বদলি আদেশে উপজেলার শিক্ষক সমাজসহ সাধারণ মানুষের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা অভিযোগ করেন, কোনো অজ্ঞাত কারণে এবং জনমত উপেক্ষা করে এই আদেশটি দেয়া হয়েছে, যা মঠবাড়িয়ার উন্নয়ন ধারায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনে অবিলম্বে ইউএনও আবদুল কাইয়ূম-এর বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আয়োজকরা। শেষে তারা প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন—“জনগণের প্রিয় এই কর্মকর্তাকে আমাদের মঠবাড়িয়াতেই রাখতে হবে।” এই দাবিকে ঘিরে মঠবাড়িয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:


















