ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মধুখালীতে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় দুই আসামি গ্রেফতার

ফরিদপুর, প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৬৫ বার পঠিত

rbt

ফরিদপুরের মধুখালীতে পূর্ব শত্রুতার জেরে একজন যুবককে অপহরণ করে নিয়ে  বেধড়ক মারপিট ও এলো পাথারী ভাবে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অভিযোগে মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এরা হলেন ১/ নং আসামি মোঃ ফারুক মৃধা (২৮) পিতা মৃত কদম মৃধা  ২/ নং আসামি মোঃ ফরিদ শেখ (৩৮) পিতা মৃত খোরশেদ শেখ সর্ব সাং চাঁদ পুর। শনিবার (২২ জুন) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ও সাথে আরো আসামিরা মিলে গত ১২ জুন (বুধবার) রাতে মধুখালী পৌরসভার পূর্বগাড়া খোলার একটি ভাড়া বাসার সামনে থেকে আরাফাত ইমতিয়াজ (অথি) নামে ২২ বছর বয়সী এক যুবককে তুলে নিয়ে উপজেলার কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে নিয়ে বেধড়ক মারধর করা হয় ও এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
এই ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হলে মধুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ নম্বর ও ২ নম্বর এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, “মারামারি সংক্রান্ত ঘটনায় সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। এরমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মধুখালীতে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় দুই আসামি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫