ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৩৩ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক মুস্তাফিজ রহমান (২৫)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কালিবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ৭ টার দিকে রিয়াদের মৃত্যু হয়েছে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াদ হোসেন কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত মুস্তাফিজ মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আহাদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যায় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল কালিবাড়ির দিক থেকে মনোহরপুরের দিকে ও অপর একটি মোটরসাইকেল মনোহরপুরের দিক থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বকুলতলা পলাশের ঘেরের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এসময় মোটরসাইকেল দুটির দুই চালক রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে ইঞ্জিন ভ্যান যোগে স্থানীয় কালিবাড়ি মোড়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে আনা হয়। পরে মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, আহত দুই জনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছেন।
আরও পড়ুন:


















