ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালকের কক্ষে তালা

এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ১২৩ বার পঠিত
ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দ্বিতীয়দিনের মত বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ বিজ্ঞানী, কর্মকর্তা—কর্মচারী ও এলাকাবাসি। এ সময় বিক্ষোভকারীরা মহাপরিচালকের অপসারণ দাবি করে নানা স্লোগান দেন, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনা ভবনে এই বিক্ষোভ মিছিল ও তালা দেওয়ার ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবারও একই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এসময় বক্তব্য রাখেন, বিনার প্রকল্প পরিচালক ড.মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকতার্ ড.রেজা মোহাম্মদ ইমন, কৃষিবিদ মো.আব্দুর রশিদ এবং কৃষিবিদ মোহাম্মদ ফরহাদ হোসেন। বক্তারা বলেন, গত বছরের ৪ আগষ্ট ছাত্র—জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দিয়েছে ডিজি, পরিবর্তিত প্রেক্ষাপটেও ২৭ ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করা হয়েছে, বঞ্চিতদের জৈষ্ঠ্যতা প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি, পালিয়ে অফিস করাসহ নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত তিনি। তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ফ্যাসিস্ট এই দোসরের সঙ্গে কোন ভাবেই অফিসের কর্মকতার্ কর্মচারীরা এক হতে পারছে না। তিনি এখানে আওয়ামীলীগ দোসরদের ঐক্যবদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিনার উপপরিচালক মো. মাজহারুল ইসলাম বলেন, শুনেছি ডিজি স্যারের কক্ষে তালা দিয়েছে আন্দোলকারীরা। তবে কেন বা কী কারণে কারা তালা দিয়েছে তা আমার জানা নেই। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদ বলেন, যারা ২০০৯ সালের পরে পদোন্নতি পায়নি তাদের পদোন্নতির জন্য মন্ত্রণালয়ে কাজ করছি। মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। আশ রাখছি বঞ্চিতরা অচিরেই সুখবর পাবে।
৪ আগষ্ট ছাত্র—জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্বে নিয়ে তিনি আরও বলেন, সেটা অস্বীকার করার কোন সুযোগ নেই। তৎকালীন সচিব স্যারের নির্দেশে গিয়েছিলাম। আর সরকারি চাকরি করলে তো বুঝে নেন নির্দেশ মানতে হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালকের কক্ষে তালা

সর্বশেষ পরিমার্জন: ১২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫